জামালপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা এবং চট্রগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপর ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপি।
(১৩ ডিসেম্বর) শনিবার সকালে শহরের রেলগেইটপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন শেষে দয়াময়ী মোড় চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মনজু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এবং চট্রগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর ওপরও হামলা করা হয়েছে। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন বক্তারা এবং শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর আশু সুস্থতা কামনা করছে দলটি।



আপনার মতামত লিখুন