গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
গলাচিপায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এ সময় শান্তির প্রতীক হিসেবে পায়রা উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী সভা ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।



আপনার মতামত লিখুন