খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শাহজীবাজারে মাজার গেইটের সামনে সরকারি খাস জমিতে অবৈধ টং দোকান

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
শাহজীবাজারে মাজার গেইটের সামনে সরকারি খাস জমিতে অবৈধ টং দোকান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী (রহঃ) বন্দেগী উঁচু টিলার প্রধান প্রবেশ গেইটের সামনে সরকারি খাস জমি দখল করে দীর্ঘদিন ধরে একটি অবৈধ টং দোকান পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে , ওই দোকানের আড়ালে নিয়মিত মাদক সেবন করা হয়, যার ফলে মাজারে আগত জিয়ারতকারী ও পার্শ্ববর্তী মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে সরকারি ডিসি খতিয়ানের ১নং খাস জমিতে অবৈধ ভাবে টং দোকানটি স্থাপন করা হয়েছে। এতে দূর- দুরান্ত থেকে আগত জিয়ারতকারীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি দীর্ঘদিন ধরে ওই বন্দেগী টিলার প্রবেশ পথে সংলগ্ন গাউছিয়া নূরানী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত ও লেখা-পড়ার পরিবেশ মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, মাদ্রাসার লেখাপড়ার মানভালো কিন্তু টং দোকান বসানোর কারণে শিক্ষার্থীদের প্রবেশ পথ সংকুচিত হয়ে পড়েছে।

প্রতিবাদ জানাতে গেলে টং দোকানদার অকথ্য ভাষায় গালিগালাজ সহ স্থানীয় প্রভাবশালী পেশীশক্তির ভয় দেখিয়ে হুমকি ধামকি দিয়ে থাকেন। এ কারণে অনেকেই ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ ঘটনার নিরুপায় হয়ে এক নিরীহ নারী হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত লবজ উল্লা পুত্র মোঃ ফারুক মিয়া দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে অবৈধ ভাবে টং দোকান পরিচালনা করে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বন্দেগী টিলায় মাজার জিয়ারতকারী, বিভিন্ন মৃত ব্যক্তির ওয়ারিশানরা সহ খাদেমরা জানান , জেলা প্রশাসকের উদ্যোগে সরকারি অর্থায়নে নির্মিত প্রধান প্রবেশ গেইটের উদ্বোধনী ভিত্তিপ্রস্তর ঢেকে টং দোকান বসানো হয়েছে এবং সেখানে আড়ালে মাদক সেবন করা হচ্ছে। ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তবে অভিযুক্ত মোঃ ফারুক মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বন্দেগী টিলা ও প্রবেশ গেইট ” মুরশী সম্পদ ” এবং এটি সরকারি খাস জমি নয়। জেলা ও উপজেলা প্রশাসন এলেও তাকে উচ্ছেদ করা যাবে না বলেও হুমকিস্বরূপ বক্তব্য দেন তিনি।

সরজমিনে গিয়ে দেখা যায় , হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী (রহঃ) মাজার শরিফের প্রায় ১শ গজ পূর্ব পাশে সাবেক জেলা প্রশাসক ইসরাত জাহান এর উদ্যোগে নির্মিত একটি বড় প্রবেশ গেইট রয়েছে। এই গেইট দিয়েই প্রতিদিন শত শত জিয়ারতকারী মাজারে প্রবেশ করেন। বার্ষিক পবিত্র ওরশ উপলক্ষে লক্ষাধিক আশেকান ভক্তবৃন্দের সমাগম হলে চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। গেইটের সামনে পরিত্যক্ত থাকায় সুযোগ করে একটি টং দোকান থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান , টং দোকানের কারণে শিক্ষার্থীদের যাতায়াত ও পড়াশোনার পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ , একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক পরিচয়ের আড়ালে সরকারি জমি দখল করে মাদক সেবন সহ অবৈধ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক , পুলিশ সুপার ও সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে মাধবপুর থানা পুলিশ সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে বলে জানা গেছে । তবে জেলা প্রশাসনের নির্দেশ থাকা সত্বেও এখনো বন্দেগী টিলার প্রবেশ পথের গেইট থেকে অবৈধ টং দোকান উচ্ছেদ না হওয়ায় স্থানীয় সচেতন লোক , বন্দেগী টিলার খাদেম ও জিয়ারতকারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সরকারি খাস জমি থেকে অবৈধ টং দোকান উচ্ছেদে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।