খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সুদানের গৃহযুদ্ধে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের চাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:২৬ অপরাহ্ণ
সুদানের গৃহযুদ্ধে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের চাপ

সুদানের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও বিস্তীর্ণ কোরদোফান অঞ্চলে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। ফলে তাৎক্ষণিক মানবিক যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, চলমান সহিংসতা ভয়াবহ এবং এতে জড়িত সবাই ভবিষ্যতে চিরস্থায়ী নিন্দার মুখে পড়বে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বছরের শেষ সংবাদ সম্মেলনে রুবিও বলেন, সুদানে লড়াই বন্ধ হওয়া জরুরি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুবিও আরও বলেন, নতুন বছরটি উভয় পক্ষের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার একটি বড় সুযোগ, যাতে সংঘাতে আটকে পড়া লক্ষাধিক মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছানো যায়। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ডিসেম্বরের শুরু থেকে কোরদোফানে সহিংসতায় শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রুবিও আরও বলেন, ওখানে যা ঘটছে তা ভয়াবহ, এটি নৃশংস। তিনি আরও বলেন, ‘একদিন সেখানে আসলে কী ঘটেছে তার পূর্ণ গল্প জানা যাবে, আর তখন এতে জড়িত সবাই-ই খারাপ অবস্থানে পড়বে।’

নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এর অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত মাসাদ বোলুস সম্প্রতি মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর দেশে ফিরেছেন। রুবিও জানান, যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে তিনি অঞ্চলটির বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। মার্কিন শীর্ষ কূটনীতিক বলেন, সরকারপন্থি সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান যুদ্ধকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বাইরের দেশগুলো থেকে আসা অস্ত্র সরবরাহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই যুদ্ধ এখন তৃতীয় ভয়াবহ বছরে প্রবেশ করেছে।’

রুবিও বলেন, ‘এই সব অস্ত্রই বিদেশ থেকে আসে। কোথাও না কোথা থেকে এগুলো আসতে হয় এবং কোনও না কোনও পথ দিয়েই প্রবেশ করে। তিনি আরও বলেন, ‘বাইরের শক্তিগুলোরই সেই প্রভাব রয়েছে, যার মাধ্যমে উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনা সম্ভব।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।