খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

অমলেন্দু সরকার,  শ্রীপুর (মাগুরা)
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মাগুরার শ্রীপুরে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা ছাএদলের আয়োজনে বুধবার বেলা ৩টায় শ্রীপুর টেম্পু স্ট্যান্ডে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা ছাএদলের সদস্য সচিব হেমায়েত হোসেন সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত মোল্লার সভাপতি সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন শ্রীপুর জামে মসজিদের পেশ ইমাম

এসময় উপস্থিত ছিলে মাগুরা-১ বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মমোয়ার হোসেন খান জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহাম্মেদ শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মোল্যা খলিলুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইস্তিয়াক রাব্বি উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন,সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র শ্রীপুর উপজেলা ও ৮ ইউনিয়নের ছাএদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।