খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গণভোট ও ২০২৬ সালের সংসদ নির্বাচন নিয়ে চাঁদপুর জেলা প্রশাসকের মতবিনিময়

ফারুক আহমেদ খান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
গণভোট ও ২০২৬ সালের সংসদ নির্বাচন নিয়ে চাঁদপুর জেলা প্রশাসকের মতবিনিময়

ফরিদগঞ্জে গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন।

সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ, ভোটারদের নিরাপত্তা এবং সবার সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ ধরনের উদ্যোগ ফরিদগঞ্জে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকার আগামী নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বলেন এই নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল প্রকার সহযোগিতা করতে সর্বদা প্রস্তুুত।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া সকল প্রার্থীদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চাইলেন। তিনি উপস্থিত সকল প্রার্থীদের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন আপনারা চাইলেই ফরিদগঞ্জের আগামী নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে হওয়া সম্ভব। কোনভাবেই সংঘাতে জড়ানো যাবে না। সকল কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন। সভায় সকল প্রার্থীগনের প্রতিনিরাও বক্তব্য রাখেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।