খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গলাচিপায় মাদক কারবারির আস্তানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল অর্থসহ আটক ২

সোহেল রানা, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
গলাচিপায় মাদক কারবারির আস্তানায় সেনাবাহিনীর অভিযান, বিপুল অর্থসহ আটক ২

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ এক দম্পতিকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন শান্তিবাগ এলাকার মোঃ আলী হোসেন ও তার স্ত্রী বানু বেগম। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার মেজর তানজিলুর রহমানের নেতৃত্বে শান্তিবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ওই দম্পতির ঘর তল্লাশি করে ১৪৯ পুরিয়া গাঁজা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৩৭ হাজার ২০০ টাকা এবং মাদক পরিমাপের একটি ডিজিটাল দাঁড়িপাল্লা উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (শনিবার) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। উপজেলায় মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন কঠোর অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।