ইসলামী আন্দোলনের নেতার জামায়াতে যোগদান, মনোহরদীতে আলোড়ন
মনোহরদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়নের সৃষ্টি হয়েছে। আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মনোহরদী উপজেলা শাখার সভাপতি মোঃ হারুন অর রশীদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
তিনি মনোহরদী উপজেলা জামায়াতে ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে ইসলামে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী পৌর আমির মোঃ আসাদুজ্জামান নুর, মনোহরদী উপজেলা দক্ষিণের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ এবং নরসিংদী–৪ (মনোহরদী–বেলাব) আসনের ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।
নেতৃবৃন্দ বলেন, এ যোগদান ইসলামী আন্দোলনের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সংগঠনের শক্তি ও কার্যক্রমকে আরও বেগবান করবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে ইসলামী আন্দোলনের এই ঐক্য জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



আপনার মতামত লিখুন