অল্পের জন্য হত্যা কান্ড থেকে বেচে গেলেন সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ।
১৪ফেব্রুয়ারী ২০২৬ চট্রগ্রামের কোতোয়ালী থানাধীন এলাকার কুখ্যাতো সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা এবং সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ মধ্যে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে।
গত ১২ই ফেব্রুয়ারী সংসদ সদস্য নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ আবু সুফিয়ান জয় লাভ করেন কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম (বুইশ্যা) আবু সুফিয়ানের পক্ষে কাজ করেন।
এলাকাবাসীর ধারণা সন্ত্রাসী শহিদুল ইসলাম (বুইশ্যা) নব- নির্বাচিত এমপি মোঃ আবু সুফিয়ানের প্রভাব ব্যবহার করে তার প্রতিপক্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে (বড় সাজ্জাদ) কে হত্যার পরিকল্পনা করেন।
তার অংশ হিসেবে ভারাটিয়া হিসাবে ঢাকার ধানমন্ডি হতে কুখ্যাত সন্ত্রাসী খুনি মো: শাহিন কে চট্রগ্রামে নিয়ে আসেন।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চট্রগ্রামের কোতোয়ালী থানাধীন হোটেল সৈকত (৩১ স্টেশন রোড) তালা ভেংগে তল্লাসীকরে ৫রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল এবং মো: শাহিন নামক একজনের পাসপোর্ট জব্দ করেন।
এ এস. আই, ইসমাইল সংবাদ দাতাকে জানান যে মো: শাহিন হত্যা, ডাকাতি, রাহাজানি, অপহরন ও ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।



আপনার মতামত লিখুন