খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদারগঞ্জে খাল পুনঃখননের আগে অবৈধ ওয়াল অপসারণের দাবি এলাকাবাসীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
মাদারগঞ্জে খাল পুনঃখননের আগে অবৈধ ওয়াল অপসারণের দাবি এলাকাবাসীর

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম পলিশা মোড় থেকে দুধিয়াগাছা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজ উদ্বোধনের আগে সরকারি খাস খালের মাঝখানে নির্মিত অবৈধ ওয়াল দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

পলিশা গ্রামের বাসিন্দারা জানান, খালের একটি অংশ ব্যক্তিগতভাবে দখল করে মাঝখানে ওয়াল নির্মাণ করা হয়েছে, যা খালের স্বাভাবিক প্রবাহ ও পুনঃখনন কার্যক্রমের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর দাবি, খালটি পুনঃখননের আগে অবৈধভাবে নির্মিত ওই ওয়াল অপসারণ করে খালকে সম্পূর্ণ দখলমুক্ত করা হোক।
এ বিষয়ে এলাকাবাসী জামালপুরের প্রতিমন্ত্রী এম এ রশিদুজজামান মিল্লাত এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে খালটি দখলমুক্ত করে পুনঃখনন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবে।
স্থানীয়দের মতে, খালটি পুনঃখনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। এজন্য খাল পুনঃখননের আগে সব ধরনের অবৈধ দখল উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।