খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় সভা

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
রাসিকের চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে বারিন্দ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় সভা

রাজশাহী, ৯ জুলাই ২০২৬ সিটি কর্পোরেশনের (রাসিক) চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন উপলক্ষে বারিন্দ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নগর ভবনের এনেক্স সভাকক্ষে কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাসিকের সচিব মোঃ সোহেল রানা।

 

তথ্যচিত্রে রাসিকের কার্যক্রম উপস্থাপন

মতবিনিময় সভায় রাসিকের স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্ন কার্যক্রমের ওপর তথ্যচিত্র উপস্থাপন করা হয়। স্বাস্থ্য বিষয়ক তথ্যচিত্র তুলে ধরেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। পরিচ্ছন্ন কার্যক্রমের চিত্র উপস্থাপন করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

 

তথ্যচিত্রে রাসিকের অর্গানোগ্রাম, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ইপিআই কার্যক্রম, সিটি হাসপাতালের সেবা, নগরীর সাধারণ ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বিস্তারিত তুলে ধরা হয়। এছাড়া জন্ম নিবন্ধন, টিকাদান ও পরিবেশ উন্নয়নে রাসিকের সাফল্যের চিত্রও উপস্থাপন করা হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা।

 

 

সভাপতির বক্তব্যে রাসিক সচিব মো. সোহেল রানা বলেন, প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের দিক-নির্দেশনায় পরিচ্ছন্নতা, সবুজায়ন ও অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহী সিটি কর্পোরেশন দেশের অন্যতম পথিকৃৎ। পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের দিক থেকে রাজশাহী সেরা।

 

তিনি আরও বলেন,নাগরিকদের সহযোগিতা ও সবার আন্তরিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে নতুন প্রকল্পের কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে।

 

ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ মোঃ আরিফুল হকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ এন্তেখাব উল আলম, সহকারী অধ্যাপক ডাঃ রাইহান মঞ্জুর, প্রভাষক ডাঃ মোঃ মিনরুল ইসলাম, প্রভাষক ডাঃ আসিফ আজিজি, ডাঃ তপু কুমার ঘোষ, ডাঃ নুসরাত রসিদ নিশু এবং সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম বনি।

 

এছাড়া বারিন্দ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীসহ রাসিকের স্বাস্থ্য ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।