খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কাগজপুকুরে বিবাহিত ও অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠিত

মোঃ জমির হোসেন
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ণ
কাগজপুকুরে বিবাহিত ও অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলার কাগজপুকুরে কাগজপুকুর ক্রীড়া সংস্থার উদ্যোগে এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা আয়োজন করা হয়। খেলাটিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ম্যাচে বিবাহিত ফুটবল একাদশ ও অবিবাহিত ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলা শুরুর পর থেকেই দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে মাঠজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে মাঠ ছিল দর্শকে পরিপূর্ণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি। সভাপতিত্ব করেন কাগজপুকুর ক্রীড়া সংস্থার সভাপতি মো. আমিরুল ইসলাম।সহ-সভাপতি আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।

খেলায় আরও উপস্থিত ছিলেন টিম ম্যানেজার আমিনুর রহমান আমিন এবং টিম নির্ধারক মো. ইমাম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুজ্জামান সনি বলেন, “মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়। তরুণ সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। খেলাধুলাই পারে যুবসমাজকে সুস্থ ও মানবিক পথে পরিচালিত করতে।”

তিনি খেলোয়াড়দের উৎসাহ দিতে তাদের মাঝে দুটি ফুটবল উপহার প্রদান করেন।

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। তাদের মতে, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিজানুর রহমান ও আব্দুল মালেক। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

খেলার ফলাফল বিবাহিত-০৩ অবিবাহিত ০২.বিবাহিত-০৩ গোল করে জয়লাভ করেন।

স্থানীয়দের মতে, কাগজপুকুরে এমন আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস