পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকের জিরো টলারেন্স নীতি: কোনঠাসা অপরাধীরা, এলাকা জুড়ে ফিরছে স্বস্তি
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধীদের দমনে কঠোর অবস্থান নিয়েছেন জনাব মোঃ শফিক।
তাঁর বলিষ্ঠ ভূমিকা ও সুদক্ষ নেতৃত্বের কারণে বর্তমানে আতঙ্কে রয়েছে এলাকার মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও চোরাচালানি চক্র।
দায়িত্ব নেওয়ার পর থেকেই পাটকেলঘাটা থানা এলাকায় অপরাধ নির্মূলে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ওসি মোঃ শফিক সুস্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন,
“পাটকেলঘাটা থানা এলাকায় মাদক, জুয়া এবং চোরাচালানের বিরুদ্ধে কোনোরূপ আপস করা হবে না। সকল অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে”
কর্মকর্তার এই কঠোর ও সুনির্দিষ্ট পদক্ষেপের ফলে পাটকেলঘাটা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে।
আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর এই সাহসী ভূমিকার কারণে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ ফিরে এসেছে।
অভিযান ও দূরদর্শী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন পাটকেলঘাটার সচেতন মহল, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ এলাকাবাসী অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিক সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আগামীতেও এমন তৎপরতা প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে অফিসার ইনচার্জ জনাব রফিক বলেন অপরাধমুক্ত ও নিরাপদ পাটকেলঘাটা গঠনে আমি এবং আমার পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

আপনার মতামত লিখুন