খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
রাজশাহীতে ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোসা:জান্নাতুল ফেরদৌসী রুনা (২৯) ও তার স্বামী মো: আসাদুজ্জামান (৩৮)। তাদের বাড়ি নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোড এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ‘ক’ সার্কেল, জেলা কার্যালয়,রাজশাহী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালানো হয়। উপপরিচালক মো: মেহেদী হাসানের তত্ত্বাবধানে ও পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় উপ-পরিদর্শক আল আমিন হোসেনের নেতৃত্বে একটি দল রাজপাড়া থানাধীন আইডি বাগানপাড়া সংলগ্ন লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোডস্থ ম্যাংগো টাওয়ারের ৩য় তলার বি ব্লকের একটি ফ্ল্যাটে অভিযান চালায়।

এসময় ওই ফ্ল্যাটে ভাড়া থাকা দম্পতির কাছ থেকে কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ২১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২১০ গ্রাম।

এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে,দতারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে এই চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহী।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।