জাতীয় মৎস্য পক্ষ-২০২৬উপলক্ষে রাজশাহীতে পোনা অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র্যালি
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ,প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ইং উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩০মিনিটে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন কালেক্টরেট পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
এছাড়াও জেলা প্রশাসন,মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন