খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে ৪৭ পিস ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি কে এলাকাবাসী আটক করে , পুলিশের কাছে সোপর্দ

​মো: আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
শ্রীপুরে ৪৭ পিস ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি কে এলাকাবাসী আটক করে , পুলিশের কাছে সোপর্দ

গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় অতিষ্ঠ হয়ে চিহ্নিত মাদক কারবারি কামরুল এবং তার সহযোগীদের আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

 

​বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো— চিহ্নিত মাদক কারবারি কামরুল, ও ‘বুলেট রনি’ এবং তাদের অপর সহযোগী সেলিম।

 

​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে কতিপয় প্রভাবশালী চক্র প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। মাদককারবারীদের অপতৎপরতায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। ঘটনার দিন স্থানীয় জনতা সন্দেহভাজন হিসেবে প্রথমে কামরুলকে হাতেনাতে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ও ৩ পাতা হেরোইন উদ্ধার করা হয়। পরে আটক কামরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী ‘বুলেট রনি’ ও সহযোগিতায় যুক্ত সেলিমকে আটক করে এলাকাবাসী।

 

​এলাকাবাসীর অভিযোগ, আটক কামরুল একজন পেশাদার ও চিহ্নিত মাদক কারবারি। এর আগেও সে ১৮০ কেজি গাঁজাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল।

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার এস আই, ওবায়দুর রহমান জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামতসহ আসামিদের নিজেদের হেফাজতে নেয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।