খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শিশুদের প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা শনাক্তকরণে টিকাদানকারীদের প্রশিক্ষণ

কে এম রাজিব
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
শিশুদের প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা শনাক্তকরণে টিকাদানকারীদের প্রশিক্ষণ

জন্ম থেকে ১৫ মাস বয়সী শিশুদের প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা শনাক্তকরণে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের (সিইআইটিসি) উদ্যোগে এনজিও সংস্থা মমতার টিকাদানকারীদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। গত ২৩ আগষ্ট রোববার বিকেলে হাসপাতালের ইমরান সেমিনার হলে ‘টিকাদানকারীর মাধ্যমে শিশুর প্রাথমিক চক্ষু পরীক্ষা-সুস্থ জীবন ও সুস্থ দৃষ্টির প্রতিশ্রুতি’ শীর্ষক ৭০ হাজার মার্কিন ডলার তহবিলের এই প্রকল্পের আওতায় টিকাদানকারীদের মাধ্যমে চক্ষু পরীক্ষায় উক্ত প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে মমতার ২৫ জন টিকাদানকারী অংশ নেন। এছাড়াও ডিসিও এর ১ম ও ২য় বর্ষের ১০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রকল্প আহ্বায়ক ডা. সোমা রানী রায়ের তত্বাবধানে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সিইআইটিসি টাস্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ রেজওয়ান শাহীদি,উপদেষ্টা অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী, রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশি সেন্ট্রালের ফার্স্ট প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন, সিইআইটিসির কনসালটেন্ট ডা. ফারজানা আক্তার চৌধুরী, প্রকল্পের সদস্য সচিব বোরহান উদ্দিন, জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. এসকান্দার হোসেন ওয়াসিম, মমতার সহকারী পরিচালক (স্বাস্থ্য কর্মসূচি) প্রবীর কুমার দাশ ও প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুবুল করিম।

এর আগে গত ১৪ জুলাই সিইআইটিসি) উদ্যোগে ‘টিকাদানকারীর মাধ্যমে শিশুর প্রাথমিক চক্ষু পরীক্ষা-সুস্থ জীবন ও সুস্থ দৃষ্টির প্রতিশ্রুতি’ শীর্ষক প্রকল্পের আওতায় এনজিও সংস্থা মমতার সাথে চুক্তি সম্পন্ন হয়। ৭০ হাজার মার্কিন ডলার তহবিলের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ইপিআই টিকাদানকারীদের মাধ্যমে জন্ম থেকে ১৫ মাস বয়সী শিশুদের চোখের সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসার আওতায় নিয়ে আসা, যাতে শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষিত থাকে এবং অন্ধত্ব প্রতিরোধ করা যায়। প্রকল্পটি জার্মানির কাকস্ আই ক্যান্সার ফাউন্ডেশনের সহযোগিতায় এবং রোটারি ক্লাব অব চট্টগ্রাম খুলশি সেন্ট্রাল-এর সমন্বয়ে পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এই কার্যক্রম বাস্তবায়ন করছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।