মাদকের বিরুদ্ধে কঠোর মনোহরদী পুলিশ, তিন মাসে গ্রেপ্তার ৬৫
নরসিংদীর মনোহরদীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। গত তিন মাসে উপজেলায় মাদক-সংক্রান্ত ৪৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ২২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত জুন মাসে ৯টি মোবাইল কোর্ট মামলায় ৯ জন, জুলাইয়ে ৯টি মামলায় ৯ জন এবং আগস্টে ৪টি মামলায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
একই সময়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে মনোহরদী থানা-পুলিশ ৬৫ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মোট ৪৫টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে। যেখানে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সন্ধান পাওয়া যাবে, সেখানেই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন