রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দুর্গাপূজায় কঠোর নিরাপত্তার নির্দেশ ডিআইজি আশিক সাঈদের
রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম।
সভায় রেঞ্জাধীন জেলাসমূহের সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়ে পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ, দ্রুত ও মানসম্মত তদন্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন ডিআইজি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজামণ্ডপের সুরক্ষা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরে সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।
সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি পিবিআই রাজশাহী বিভাগ, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) রাজশাহী রেঞ্জ, রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]