খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন, ১৪৩৩

৩ নং সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটি গঠন সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির।

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
৩ নং সুবিদপুর ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটি গঠন  সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির।

দেশ , সমাজ, পরিবার বিশৃঙ্খলাসহ বিভিন্ন ধরনের অপরাধের অন্তরায় রয়েছে মাদক । মাদক সেবন ও বিক্রি প্রতিরোধ গড়ে তুলে
যুবসমাজকে মাদকের ধ্বংস থেকে রক্ষা করতে
“”চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”” ( শ্লোগান) নিয়ে
চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলা ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।


১২ ই  অক্টোবর ( সোমবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির ফারুক আহমেদ খান সভাপতি, সাংবাদিক এপে, মনির হোসেন “এলএলবি” কে সাধারণ সম্পাদক করে ৬২ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবী কমিটি অনুমোদন করেন। এবং অনুমোদিত কমিটির অনুলিপি, পুলিশ সুপার চাঁদপুর, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির অনুলিপি দেওয়া হয়।


কমিটির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন সুমন পাটোয়ারী, সহ-সভাপতি যথাক্রমে মোঃ হানিফ মুন্সী, মোহাম্মদ ইয়াসিন মিয়াজী, মোঃ মাহবুব মোল্লা সোহাগ, ফারুক হোসেন মোল্লা, সৈয়দ হোসেন নয়ন, আব্দুল হান্নান পাটোয়ারী, দেলোয়ার হোসেন খান। সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে ইমাম হোসেন, মনির হোসেন মিজি, মোরশেদ আলম পাপন পাটোয়ারী, শামীম হাওলাদার, ইমরান হোসেন, আওলাদ হোসেন। সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন রুবেল, মোহাম্মদ সাদেক হোসেন, মোঃ আবুল কালাম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস মিজী, সহ দপ্তর সম্পাদক মোঃ আহসান হাবিব, প্রচার সম্পাদক হাফিজ উদ্দিন রুবেল, সহ প্রচার সম্পাদক শাহ আলম উজ্জ্বল, অর্থ সম্পাদক হাসানুর রহমান পাটোয়ারী, সহ অর্থ সম্পাদক মোঃ শরীফ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সোহাগ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শ্রী রিপন চন্দ্র, প্রবাসী কল্যাণ সম্পাদক রহমত উল্লাহ সোহাগ, সহ প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ কাউসার হামিদ, যুব বিষয়ক সম্পাদক মোঃ মামুন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক পীরজাদা মোঃ নাসির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন। কার্যকরী সদস্যরা হলেন আলহাজ্ব ফারুক হোসেন রিপন মোল্লা, আব্দুর রশিদ মেম্বার, মোঃ মজিবুর রহমান, মাহবুবুর রহমান আশু খান, গিয়াসউদ্দিন পাটোয়ারী, আবু সাদেক মজুমদার, মাসুদ মজুমদার, আব্দুল হান্নান খান, জাকির হোসেন মেম্বার, মোঃ রুহুল আমিন, মোতাহের হোসেন মাস্টার, মোঃ হোসেন মোল্লা, মোঃ খোরশেদ আলম, মোহাম্মদ মনির হোসেন, মোঃ বাবুল মজুমদার, মোঃ কালু পাটোয়ারী, মোহাম্মদ আবুল হাসানাত, মোঃ শাহাদাত হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আরিফ চৌধুরী, মোহাম্মদ আবুল কাশেম, মোঃ রহমত উল্লাহ, মোঃ মোশারফ হোসেন, মোহাম্মদ আরিফ শুক্কুর, মোঃ হাবিবুর রহমান, অনিক হাসান মাসুম, মোঃ মনির হোসেন মোল্লা, মোঃ কামাল হোসেন অভি, মোঃ জাহাঙ্গীর পাটোয়ারী।

তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম ও ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ।

১৪ অক্টোবর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করা তিন ব্যক্তি হলেন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

এ সময় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে নায়লা শারাফ প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন নায়লা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজ উদ্যোগে তৈরি করছেন বিভিন্ন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিজের শিক্ষকতা ও শিশুদের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন নায়লা।

জন্ম থেকেই দুই হাত নেই নরসিংদীর মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি করার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

আলতাফের জীবনসংগ্রাম ও বিদ্যালয় পরিচালনার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুলের অনুপ্রেরণার উৎস পরিবেশ ও প্রকৃতি। মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলেন বাবুল। পরে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন। তার লাগানো অনেক গাছ এখন বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছে।

সাক্ষাৎকালে তিনজনের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকার ডাক নিউজ/এস