যশোর জেনারেল হাসপাতালের রোগীদের জন্য ৪০ লাখ টাকার চিকিৎসাসামগ্রী দিলেন প্রতিমন্ত্রী অমিত
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা হিউম্যান আপিল ইউএসএ’র উদ্যোগে এসব চিকিৎসাসামগ্রী বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে যশোর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবায় সহায়তার লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, বরাদ্দ করা চিকিৎসাসামগ্রী যেন হাসপাতালে ভর্তি প্রকৃত রোগীদের কাছে যথাযথভাবে পৌঁছায়। একই সঙ্গে এসব সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। চিকিৎসাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
হিউম্যান আপিল ইউএসএ’র এ উদ্যোগের ফলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রাপ্তিতে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে। বরাদ্দ করা সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ এবং প্রকৃত রোগীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি এ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]