খুঁজুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল এর উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ মশিয়ার রহমান
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল এর উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের স্থানীয় ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটাতে এবং যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে বহু বছর পর জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা।২৪অক্টোবর(শনিবার)বিকালে দক্ষিণ সোনাখুলী সাতারুর চৌপুথি সংলগ্ন মাঠে এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল -এর সার্বিক উদ্যোগে আয়োজিত এই প্রীতি খেলায় গ্রামীণ খেলাধুলার আনন্দ উপভোগ করতে স্থানীয় বাসিন্দা ও কৌতূহলী দর্শকদের ঢল নামে। খেলাটিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর ও উৎসব আনন্দে ভরপুর এক বর্ণিল পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজিত এই ঐতিহ্যবাহী হাডুডু খেলাটিতে সাবেক সহকারী শিক্ষক অহিদুল ইসলামের সভাপতিত্বে, উদ্বোধন করেন ডাঃ মোঃ মাহাবুবার রহমান স্বত্বাধিকারী মা হোমিও হল চাপানীহাট, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম চেয়ারম্যান পদপ্রার্থী ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি ছিলেন খাদেমুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চাপানীহাট, সহির উদ্দিন বিশিষ্ট কসমেটিক ব্যবসায়ী চাপানীহাট, আব্দস সামাদ সহ সভাপতি আলোকিত যুব ফোরাম চাপানীহাট।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডাঃ মোশারফ হোসন, মমিনা ডেন্টাল কেয়ার চাপানীহাট, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাঃ মোকছেদুল ইসলাম হেলথ কেয়ার চাপানীহাট, প্রধান সমন্বয়ক আব্দুল মোতালেব প্রভাষক বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজ গড্ডিমারী হাতিবান্ধা, বরেন্য অতিথি সহিদার রহমান সহকারী শিক্ষক হাতিঅনলাইন ডেস্কবান্ধা দাখিল মাদ্রাসা, সার্বিক সহযোগিতায় ডাঃ মোঃ আহসান হাবিব লিমন আলেমা ডেন্ডিস কেয়ার চাপানীহাট। আমন্ত্রিত অতিথি মোঃ শফিকুল ইসলাম ডিজিটাল দলিল লেখক /সরকার।
সৌজন্যে মোঃ আতাউর রহমান আশিক ব্যবস্থাপনা পরিচালক এসকে এন্টারপ্রাইজ চাপানীহাট।

খেলাটি অত্যন্ত সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি মোজাফফর হোসেন বিশিষ্ট সমাজসেবক চাপানীহাট। হাডুডু খেলার এই ব্যতিক্রমী ও সামাজিক আয়োজনে মূল ও বিশেষ উদ্যোগ গ্রহণ করেন ডাঃ মাহাবুবার রহমান ও আতাউর রহমান আশিক।

খেলায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে মাদক এবং প্রযুক্তির ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার অপরিহার্যতা তুলে ধরেন। অতিথিরা বলেন, “আমাদের দেশীয় ক্রীড়া সংস্কৃতি আজ বিলুপ্তির পথে। কিন্তু যুব সমাজ যদি নিয়মিত মাঠমুখী হয় এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তবে তারা খুব সহজেই সামাজিক ব্যাধি ও মাদক থেকে দূরে থাকতে পারবে।”

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতায় আবারও ক্রীড়া ও সামাজিক আমেজে ফিরে আসুক প্রাণের ঝুনাগাছচাপানীতে অতীতের সব মলিনতা ও সামাজিক গ্লানি মুছে গিয়ে ঝুনাগাছচাপানীর ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক—এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।” স্থানীয়দের মতে, এমন স্বাস্থ্যকর ও সামাজিক উদ্যোগ এলাকায় নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।
খেলায় ছাতুনা একাদশকে ২পয়েন্টে হেরে বিজয়ী হন দক্ষিণ সোনাখুলী একাদশ।

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসনে সহযোগিতার আহ্বান রাজশাহী রেঞ্জ ডিআইজির

“নতুন পথে প্রত্যাবর্তন”স্লোগানে সিরাজগঞ্জে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার এসআরবি-১২ এর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মোঃআহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃআশিক সাঈদ, পিপিএম।

অনুষ্ঠানে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন,চরমপন্থার পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা একটি ইতিবাচক ও সাহসী পদক্ষেপ। আত্মসমর্পণকারীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুনভাবে জীবন শুরু করতে হবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করা অত্যন্ত জরুরি। তিনি আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এসময় এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।