ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেটের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) একটি প্রতিনিধিদল। বিপিসিসিআই সভাপতি হুমায়ুন রশীদ এবং সহ-সভাপতি ইমরান আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) এ সাক্ষাৎ করে। এসময় বৈঠকে বিপিসিসিআই প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃষিপণ্য ও সেবার বাজার উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ, বিমান সংযোগ এবং লজিস্টিকস ও যোগাযোগ (কমিউনিকেশনস)।

আপনার মতামত লিখুন