খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা এই সপ্তাহেই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সায়ার। এর মধ্যেই হামাস এই সপ্তাহে আরও ছয় জিম্মির মুক্তির পাশাপাশি দুই শিশুসহ চারজনের মরদেহ হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার হামাসের গাজা শাখার নেতা খলিল আল-হায়্যা জানান, বৃহস্পতিবার চারজনের মরদেহ হস্তান্তর করা হবে। যার মধ্যে বিবাস পরিবারের সদস্যরাও রয়েছেন। শনিবার ছয়জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও এই চুক্তি নিশ্চিত করেছে। তবে জিম্মিদের নাম প্রকাশ করা হয়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় আটক হওয়া ইসরায়েলি জিম্মিদের মধ্যে বিবাস পরিবার সবচেয়ে বেশি আলোচিত। এক বছরেরও কম বয়সী কিফির বিবাস ও তার চার বছর বয়সী ভাই এরিয়েলকে নিয়ে এই পরিবারকে আটক করা হয়েছিল। তাদের বাবা ইয়ারডেন বিবাস গত মাসে মুক্তি পেলেও মা শিরি ও শিশু দুজনকে মুক্তি দেওয়া হয়নি। হামাস গত বছর দাবি করেছিল, শিরি ও শিশু দুজন ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে। তবে ইসরায়েল তাদের মৃত্যু নিশ্চিত করেনি।

যুদ্ধবিরতির প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি এবং ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি ৬৪ জিম্মির মুক্তির লক্ষ্যে আলোচনা হবে, যা কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, এতে যুদ্ধপরবর্তী গাজা প্রশাসনের মতো জটিল বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সায়ার বলেছেন, গাজায় হামাস বা অন্য কোনও সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি আমরা মেনে নেব না। তবে তিনি যোগ করেছেন, আলোচনা যদি গঠনমূলক হয়, তাহলে ইসরায়েল আলোচনায় অংশ নেবে এবং যুদ্ধবিরতি দীর্ঘায়িত করতে পারে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।