খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রমজানে যে সূচিতে চলবে সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
রমজানে যে সূচিতে চলবে সুপ্রিম কোর্ট

পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।  সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। আপিল বিভাগের সূচিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষে আপিল বিভাগের অফিসের সময়সূচি নির্ধারণ করেছেন।  সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত সপ্তাহের প্রতি রোব থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে।

দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। আপিল বিভাগের কোর্টের সময়সূচি অপরিবর্তিত থাকবে।  হাইকোর্ট বিভাগের সূচিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে রোব থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল তিনটা ১৫ মিনিট পর্যন্ত চলবে। দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

অপরদিকে অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অফিস চলবে। দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহর নামাজের বিরতি থাকবে।

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আখতারুজ্জামান-সম্পাদক জমশেদ আলী

মো. সোহেল রানা
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আখতারুজ্জামান-সম্পাদক জমশেদ আলী

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজ জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী।

গতকাল শনিবার রাতে জেলা শহরের হুজরাপুর মন্ডল মার্কেটে প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে তারা নির্বাচিত হন।

সাংবাদিক আক্তারুজ্জামান সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে জমশেদ আলী ২য় বারের মত নির্বাচিত হলেন। তারা আগামী তিন বছর (২০২৬-২০২৯) এ কমিটির দায়িত্ব পালন করবে।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এশিয়া টিভি’র মোবাইল করেসপন্ডেন্স আল-আমিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকার ডাক জেলা প্রতিনিধি+ডেইলি প্রেজেন্ট টাইমস্ জেলা প্রতিনিধি মো. সোহেল রানা, অর্থ সম্পাদক দৈনিক আমার সময় জেলা প্রতিনিধি ইসমাইল।

নবনির্বাচিত কমিটির সভাপতি সহ নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জের কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।