জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের
জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ তিনজন আহত হয়েছেন বিষয় টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মো. আতিক। গত শুক্রবার (৭ মার্চ) সকালে জামালপুর শহরের ছনকান্দা এলাকা জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক এবং শনিবার মধ্য রাতে জামালপুর সদর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক নারিকেলি বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের এলাকার মৃত মনছুর আলীর ছেলে জুয়েল আকন্দ কালু (৪৫)। জামালপুর সদর উপজেলার তিতপল্যা ইউনিয়নের নাড়িকেলী এলাকার মুছা খানের ছেলে মো. আনিছুর রহমান(৪০) এবং বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন(২৩)।

এ ঘটনায় আহতরা হলেন, জামালপুর সদর থানার উপপরিদর্শক এসআই গোপাল চন্দ্র ঘোষ, টাঙ্গাইলের মধুপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার হাসিবুল, দেওয়ানগঞ্জের পোলাকান্দি এলাকার একরামুল হক। আহতদের মধ্যে জামালপুর সদর থানার উপপরিদর্শক এসআই গোপাল চন্দ্র ঘোষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং বাকিরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার মধ্য রাতে জামালপুর সদর উপজেলার নারকেলি বাজার এলাকায় চায়ের দোকানদার তার দোকান বন্ধ করে রাস্তা পাড় হচ্ছিলেন এমন সময় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক মধুপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে,শনিবার ভোরে জামালপুর শহরের ছনকান্দা এলাকা জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের এক পাশে জুয়েল নামের এক ট্রাক চালক তার ট্রাক পরিষ্কার করছিলেন এমন সময় জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক সরাসরি তার ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাক চালক কালু নিহত হন এ সময় স্থানীয়রা ভীড় করলে রাস্তায় যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে শাওন নামের এক মোটরসাইকেল আরোহী তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি পাথর বোজায় ট্রাকের পিছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক দৈনিক ঢাকার ডাক কে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের কাজ শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সেই সাথে ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন