চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ এগিয়ে যাবে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ অনেক এগিয়ে যাবে। রাষ্ট্র কাঠামো নির্মানে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কালে এ কথাগুলো বলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি জনাব শেখ ফরিদ আহমেদ মানিক।
২৬ জুলাই শুক্রবার চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দেয়া ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসেন, এডভোকেট শামসুল ইসলাম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী প্রমুখ।

আপনার মতামত লিখুন