খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইয়ের মোড়ক উন্মোচন

ড. মেছবাহ উদ্দিনের নতুন বই ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি বইটির মোড়ক উন্মোচন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন-২০২৬’ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, আত্মহত্যা, মাদকাসক্তি ও নারী নির্যাতনের মতো সামাজিক সমস্যা মোকাবেলায় মানসিক সুস্থতা নিয়ে কাজ করা জরুরি। তিনি বলেন, ব্যক্তি ও পরিবারে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব। এ ধরনের উদ্যোগ সে লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে। এ সময় তিনি ড. মেছবাহ উদ্দিনের নতুন বইয়েরও প্রশংসা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন বলেন, দেশে মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা এখনও সীমিত। মানসিক চাপ মোকাবেলায় প্রতিরোধমূলক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, ব্যক্তির মানসিক সুস্থতা পরিবার, কর্মক্ষেত্র ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। এ বিষয়ে আরো প্রাতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে ড. মেছবাহ উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে তথ্যের অভাবের চেয়ে মানসিক অতিরিক্ত চাপ ও ‘মেন্টাল নয়েজ’ বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নতুন বইটিতে অতিরিক্ত দুশ্চিন্তা নিয়ন্ত্রণ, চিন্তার সঠিক ব্যবস্থাপনা এবং মানসিক সুস্থতা নিয়ে বিভিন্ন ব্যবহারিক কৌশল তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে মাস্টার কোচ অ্যাক্সেলারেটর (এমসিএ) প্রোগ্রাম সম্পন্নকারীদের সনদ ও সম্মাননা দেয়া হয়। একই সঙ্গে ড. মেছবাহ উদ্দিনের তত্ত্বাবধানে ছয়জন নতুন লেখকের ছয়টি বই প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শের শাহসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।