খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ডা. খান ইফতেখার, মেডিকেল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এর ইন্তেকালে তাঁর রুহের মাগফেরাত ও চিরশান্তি কামনায় সম্প্রতি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট হাসপাতালের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) একটি দোয়া মাহফিলের আয়োজন করে। মাহফিলে দেশনেত্রীর রুহের মাগফেরাত, কবরের শান্তি এবং জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর মো. লুতফর রহমান, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. ইফফাত আরা, প্রিন্সিপাল ডা. মোঃ শামসুর রহমান, ভাইস প্রিন্সিপাল ডা. মোঃ আফজাল হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাব সহ-সভাপতি ডা. মোশতাক রহিম স্বপন, ড্যাব কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, ন্যাশনাল মেডিকেল কলেজ ড্যাব সভাপতি ডা. মইনুল হক মিতুল, ন্যাশনাল মেডিকেল কলেজ ড্যাব সেক্রেটারি ডা. মাইন উদ্দিন রাশেদ, ঢাকা মহানগর উত্তর ড্যাব সাংগঠনিক সম্পাদক ডা. গালীব হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল।

আরও ছিলেন সূত্রাপুর থানার বিএনপি আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম প্রান্তিক, জনশক্তি বিষয়ক সম্পাদক ও ন্যাশনাল মেডিকেল গভর্নিং বডির সদস্য মিসেস অপর্ণা রায় দাস, গভর্নিং বডি সদস্য ডা. মোহাম্মদ আসাদুজ্জামান খান, গভর্নিং বডির সদস্য ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ড্যাব কোষাধ্যক্ষ ডা. মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডেপুটি ডিরেক্টর প্রশাসন ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ প্রচার সম্পাদক ডা. রেজাউল হক রনি। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল গভর্নিং বডির সদস্যরা, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সকল কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মরহুমা সাবেক তিন বারের প্রধানমন্ত্রীর রুহের মাগফেরাত কামনা করেন।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।