খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গ্লোবাল ওয়ার্মিং মোকাবেলায় Jamuna Group-GIZ GRACE এর বৈঠক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
গ্লোবাল ওয়ার্মিং মোকাবেলায় Jamuna Group-GIZ GRACE এর বৈঠক

  GIZ এর পক্ষ থেকে যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এ.বি.এম. শামছুল হাসান এর হাতে Green Cooling Initiative শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন GIZ এর Implementation Manager Faisal Mahmud Khan

ঢাকা : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশ বান্ধব কুলিং প্রযুক্তির প্রসারে Jamuna Group এর একটি প্রতিষ্ঠান Jamuna Electronics & Automobiles Ltd এবং জার্মান উন্নয়ন সংস্থা GIZ এর Green Room Air-Conditioning (GRACE) প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Jamuna Group -এর হেড অফিসে অনুষ্ঠিত বৈঠকে রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিংখাতে R-290 (Propane) ভিত্তিক প্রযুক্তি বাস্তবায়ন, প্রযুক্তিগত সক্ষমতা, নিরাপত্তা মানদণ্ড, প্রশিক্ষণ কাঠামো এবং ভবিষ্যৎ রূপান্তর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় Jamuna Group এর পক্ষে A.B.M. Shamsul Hassan, Director (Commercial), Harunur Rashid, Senior General Manager (SCM) ও Ibrahim Hossain, AGM (Operations) এবং GIZ-GRACE টিমের পক্ষে Faisal Mahmud Khan, Implementation Manager, Md. Taif Huda, Junior Energy Advisor অংশ গ্রহন করেন।

বৈঠকে GIZ-GRACE টিম R-290 প্রযুক্তির কারিগরি, নিরাপত্তা এবং প্রযুক্তিগত দিকগুলো উপস্থাপন করেন। Jamuna Electronics & Automobiles Ltd এর চলমান প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি রূপান্তর কৌশলকে ইতিবাচক ভাবে বলে মনে করেন। এটি একটি প্রাথমিক কৌশলগত বৈঠক, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করবে। সহযোগিতার মূল লক্ষ্য হলো পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট ব্যবহারের বিস্তার, স্থানীয় শিল্পে টেকসই ও নিরাপদ কুলিং সমাধান বাস্তবায়ন ও গ্লোবাল ওয়ার্মিং হ্রাসে কার্যকর অবদান।

Jamuna Group শুধুমাত্র RAC পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়। Jamuna Television ও Jugantor Newspaper এর মাধ্যমে বিস্তৃত জনসম্পৃক্ততা এবং শক্তিশালী গণমাধ্যম উপস্থিতি Jamuna Group কে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবস্থানে নিয়ে এসেছে। উভয় পক্ষ আশা প্রকাশ করেছেন যে, এই সক্ষমতা ভবিষ্যতে পরিবেশ বান্ধব কুলিং প্রযুক্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

Jamuna Group বিশ্বাস করে, শিল্প, প্রযুক্তি এবং গণসচেতনতার সমন্বয় ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। GIZ-GRACE প্রকল্পের সহযোগিতায় সেই লক্ষ্য বাস্তবায়নের পথে Jamuna Group একটি নতুন অধ্যায়ের সূচনা করল।

 

 

 

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।