খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শাকিব খানের হাতে বিলাসবহুল রোলেক্স, আলোচনায় চ্যানেল আই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
শাকিব খানের হাতে বিলাসবহুল রোলেক্স, আলোচনায় চ্যানেল আই

ঢাকা, ১৫ জুন:

দেশের বিনোদন অঙ্গনে তারকাদের ব্যতিক্রমী ও মূল্যবান উপহার দেওয়ার ধারাবাহিকতায় আবারও আলোচনার কেন্দ্রে এসেছে চ্যানেল আই। এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের হাতে তুলে দেওয়া হয়েছে প্রায় ৭২ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ি।

শনিবার (১৩ জুন) রাজধানীতে চ্যানেল আইয়ের স্টুডিওতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব খান। অনুষ্ঠানের একপর্যায়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার হাতে রোজ গোল্ড এডিশনের একটি রোলেক্স ঘড়ি তুলে দেন। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ঘড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ৯৭ হাজার টাকা।

অপ্রত্যাশিত এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জনপ্রিয় এই চিত্রনায়ক। প্রতিক্রিয়ায় তিনি জানান, বেশ কিছুদিন ধরেই এমন একটি ঘড়ি কেনার পরিকল্পনা ছিল তার। তবে সেটি যে উপহার হিসেবে হাতে আসবে, তা কখনও কল্পনাও করেননি।

শাকিব খান বলেন, “আমি কখনও ভাবিনি একজন মানুষ আরেকজনকে, কিংবা একজন শিল্পীকে এত মূল্যবান উপহার দিতে পারেন। এটা সত্যিই সাগর ভাইয়ের পক্ষেই সম্ভব।”

চ্যানেল আইয়ের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। শিল্পীদের বিভিন্ন সংকট, অসুস্থতা কিংবা দুঃসময়ে পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও চ্যানেল আইয়ের ভূমিকা প্রশংসনীয়।

তার ভাষায়, “শিল্পীদের সম্মান জানানো এবং তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে চ্যানেল আই সবসময় ব্যতিক্রমী। তাই একজন শিল্পীকে এমন সম্মানজনক উপহার দেওয়াও তাদের পক্ষেই সম্ভব।”

এই উপহারকে নিজের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন শাকিব খান। তিনি বলেন, “এই ঘড়িটি এখন আমার কাছে শুধু একটি মূল্যবান বস্তু নয়, বরং ভালোবাসা, সম্মান ও স্মৃতির প্রতীক। আমি চাই এটি সারাজীবন আমার সংগ্রহে থাকুক।”

উল্লেখ্য, এর আগেও চ্যানেল আইয়ের পক্ষ থেকে তারকাদের বিশেষ সম্মাননা ও মূল্যবান উপহার দেওয়া হয়েছে। একসময় জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে ব্যাপক আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। সে সময় অপু বিশ্বাসও উপহারটিকে তার ক্যারিয়ারের অন্যতম আবেগঘন ও স্মরণীয় প্রাপ্তি বলে উল্লেখ করেছিলেন।

তারকাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশে চ্যানেল আইয়ের এমন উদ্যোগ বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।