খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভালো চিত্রনাট্যের অপেক্ষায় বড় পর্দায় ফিরতে চান অভিনেত্রী Farin Khan

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
ভালো চিত্রনাট্যের অপেক্ষায় বড় পর্দায় ফিরতে চান অভিনেত্রী Farin Khan

সময়ের আলোচিত অভিনেত্রী Farin Khan। অভিনয়ের শুরুটা বড় পর্দায় হলেও বর্তমানে ছোট পর্দাতেই নিয়মিত দেখা যাচ্ছে তাকে। তবে বড় পর্দাকে বিদায় জানাননি এই অভিনেত্রী; বরং শিগগিরই আবারও রুপালি পর্দায় ফিরতে চান তিনি।

বুধবার (১৭ জুন) বিকেলে এক মুঠোফোন সাক্ষাৎকারে Farin Khan বলেন, “এই মুহূর্তে একটি নাটকের শুটিংয়ে আছি। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই বেশি ব্যস্ততা। অভিনয়টাতেই বেশি মনোযোগী হতে চাই।”

সিনেমায় কবে ফিরছেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, একাধিক নির্মাতার সঙ্গে আলোচনা চলছে এবং বেশ কয়েকটি ভালো চিত্রনাট্যও তার হাতে এসেছে।

তার ভাষায়, “কথা তো অনেকের সঙ্গেই হচ্ছে। অনেক ভালো চিত্রনাট্য হাতে এসেছে। সেগুলো নিয়ে কথাবার্তাও ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে এখনো কিছুই অফিসিয়াল নয়। সবকিছু ঠিকঠাক হলে সবাইকে জানাব।”

Farin Khan জানান, তার প্রথম সিনেমা Dhyatteriki মুক্তি পেয়েছিল প্রায় ৯ বছর আগে। সে সময় তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

তিনি বলেন, “সিনেমাজগতে যখন পা রাখি, তখন বয়স কম ছিল। পড়াশোনার চাপও ছিল। পরিবারের সদস্যরাও চাননি আমি নিয়মিত সিনেমায় কাজ করি। তাই অভিনয়ে বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। নইলে আরও কয়েকটি সিনেমায় আমাকে দেখা যেত।”

গত ঈদে Bolo Bhalobashi-সহ বেশ কয়েকটি নাটকে দেখা গেছে ফারিনকে। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সরব রয়েছেন তিনি।

বর্তমানে প্রচারের অপেক্ষায় রয়েছে তার নতুন নাটক Roder Jochona। এতে ‘জোছনা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন Abu Hurayra Tanvir।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।