খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

তানোর কৃষি কর্মকর্তা স্টেশনে থাকেন না 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
তানোর কৃষি কর্মকর্তা স্টেশনে থাকেন না 
রাজশাহীর তানোরের বহুল আলোচিত উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ আবারো তদ্বিরের মাধ্যমে তার (স্ট্যন্ড রিলিজ) বদলী আদেশ রোহিত করে ফের আলোচনায় উঠে এসেছে। স্থানীয়দের অভিযোগ উপ-পরিচালকের নেপথ্যে মদদে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। উপর মহলের আর্শীবাদ থাকায় ৭ বছর একই কর্মস্থলে চাকরি করে যাচ্ছেন। নিয়মিত অফিস না করা ও স্টেশনে না থাকাসহ নানা অভিযোগ উঠলেও তার টিকিটিও কেউ ছুঁতে পারেনি। একাধিকবার বদলী করা হলেও তিনি তা বার বার ঠেকিয়ে দিচ্ছেন,তাকে সহযোগিতা করছে উপ-পরিচালক বলে আলোচনা রয়েছে।
এদিকে তদবিরে তকদির মিলে সমাজে যুগের পর যুগ ধরে চলে আশা সেই প্রবাদ বাক্যকে সত্য বলে প্রমাণ করলেন কৃষি কর্মকর্তা তার বদলী আদেশ রোহিত করে। তার স্ট্যান্ড রিলিজ রোহিত করার খবরে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে শোনা যাচ্ছে।এদিকে সরকারি  চাকরিবিধি লঙ্ঘন করে দীর্ঘদিন একই স্থানে  চাকরির সুবাদে কৃষি অফিস আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে বলে কৃষকেরা মনে করছে। কৃষকেরা জানান, তিনি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে কৃষি অফিসটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করছেন। কৃষকদের জন্য ধান, সয়াবিন, বাদাম ও ভুট্টা কাটার যন্ত্রপাতি বরাদ্দ এনে তা প্রকৃত কৃষকদের না দিয়ে তার পছন্দের লোকদের দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। কৃষকেরা বলেন, ট্রেনিং, প্রশিক্ষণ ও প্রদর্শনীর নামে কৃষকদের এনে নামমাত্র নাস্তা ও সামান্য নগদ টাকা ধরিয়ে দিয়ে সাদা কাগজ স্বাক্ষর ও টিপসই নিয়ে বিদায় করা হয়। কৃষি অফিসটা দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত করছেন এই দুর্নীতিবাজ  কর্মকর্তা।অহিমায়িত মডেল ঘর নির্মাণ প্রকল্পেও ভয়াবহ দুর্নীতি করা হয়েছে।ফলে বছর না পেরুতেই এসব ঘর পরিত্যক্ত হয়ে পড়ে আছে।
এছাড়াও বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলার কৃষকদের পার্টনার ফিল্ড স্কুলগুলোতে চরম অব্যবস্থাপনাসহ কৃষকদের সেশনের প্রাপ্য নাস্তা ও সম্মানি বাবদ পাওনা টাকা নয়-ছয়ের অভিযোগ রয়েছে।
এদিকে কৃষি কর্মকর্তার সংশ্লিষ্ট  স্টেশনে অবস্থান করার বাধ্যবাধকতা রয়েছে।কিন্ত্ত এই কর্মকর্তা নীতিমালা লঙ্ঘন করে সরকারি গাড়ি নিয়ে রাজশাহী শহর থেকে অফিসে যাতায়াত করছেন।
সুত্র জানায়, সম্প্রতি উপজেলার আলোচিত কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদকে (স্ট্যান্ড রিলিজ) বদলী করা হয়েছিল। কিন্ত্ত সেখানে কৃষি কর্মকর্তার জন্য কোনো গাড়ী নাই এবং তানোরের মতো সুযোগ-সুবিধা নাই। যে কারণে তিনি সেখানে যেতে অসম্মতি প্রকাশ করে বদলী আদেশ ঠেকাতে তৎপর হয়ে উঠেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাঠকর্মী বলেন,  তিনি বড় অঙ্কের অর্থ ব্যয়ে তদ্বির করে বদলী আদেশ ঠেকাতে সমর্থন হয়েছেন। এসব অর্থের যোগান দিতে উপজেলার সার ও কীটনাশক ব্যবসায়ীদের কাছে থেকে আনুঃপাতিক হারে অর্থ আদায় করা হয়েছে বলেও শোনা যাচ্ছে।অন্যদিকে তার বদলী আদেশ ঠেকানো নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, প্রশ্ন উঠেছে তার খুঁটির জোর কোথায় সেটা নিয়েও পাশাপাশি  বইছে মূখরুচক নানা গুঞ্জন।
এদিকে আলোচিত এই কৃষি কর্মকর্তার বদলী আদেশ ঠেকানোর খবর ছড়িয়ে পড়লে উপজেলার কৃষক সমাজ ও  অধিকাংশ
সার-কীটনাশক ব্যবসায়ীর মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়। উপজেলার কৃষকেরা সরেজমিন অনুসন্ধান করে এই কৃষি কর্মকর্তার বদলী আদেশ পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি অফিসের এক কর্মকর্তা  বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাকে অন্য উপজেলায় বদলী করা হয় তবে তিনি বড় অঙ্কের টাকার বিনিময়ে বদলী আদেশ রোহিত করেন। তিনি বলেন, স্ট্যান্ড রিলিজের আদেশ যদি স্থগিত হয় তাহলে সেই দপ্তরে শৃঙ্খলা বলে আর কিছু থাকে না। এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের জন্যও লজ্জার। এ বিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তবে বদলী বিষয়ে কোনো মন্তব্য করেননিন

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।