হাকালুকি হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু
মৌলভীবাজারের হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে নৌকায় করে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) হাওরের ফেঞ্চুগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কয়েকজন জেলে নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত সরাসরি নৌকার ওপর আঘাত হানলে তিনজন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
প্রতিবছর বর্ষা মৌসুমে হাওরাঞ্চলে বজ্রপাতের ঘটনা বেড়ে যায়। বিশেষজ্ঞরা খোলা জলাশয়, হাওর ও মাঠে অবস্থানের ক্ষেত্রে আবহাওয়া সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন।



আপনার মতামত লিখুন