খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে: বাণিজ্য মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে: বাণিজ্য মন্ত্রী

বিশেষ প্রতিনিধি:সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে, উচ্চতায় নিয়ে যায়, এবংমানুষকে আশাবাদী করে তোলে। যারা শিল্প, সাহিত্য সৃষ্টিশীলতার চর্চা কাজের সাথে জড়িত তারা শুধু মনের খোরাক পান না, নতুন সৃষ্টির আনন্দ, আবিষ্কারের আনন্দ নতুন গতিবিধি চর্চার ফসল পান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ।

২৭ জুন শুক্রবার সিলেট শিল্পকলা একাডেমির ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫ ও ২০২৪’- প্রদান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকী সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানবসম্পদ ব্যবস্থাপনা) সাঈদা পারভীন। আলোচনায় অংশ নেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল রহমান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, সংস্কৃতি সংগঠক মনজুর আহমদ চৌধুরী।পরে সম্মাননা পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা পদক, সম্মাননাপত্র ও সম্মাননা চেক তুলে দেন।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৫’- প্রাপ্তরা হলেন, আবৃত্তিতে সালেহ আহমদ খসরু, ফটোগ্রাফিতে মো. আবদুল মোনায়েম, সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সেলিম আউয়াল, কণ্ঠ সংগীতে মো. শামীম আহমদ, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গীতবিতান-বাংলাদেশ। জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০২৪’- প্রাপ্তরা হলেন, কন্ঠ সংগীতে প্রতীক এন্দ, চারুকলায় আবদুল মালিক, নৃত্যকলায় শ্যামল ঘোষ, যন্ত্র সংগীতে মো. স্বপন খান, আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।