খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আবারো জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয়ের ইঙ্গিত পরীমণির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
আবারো জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয়ের ইঙ্গিত পরীমণির

ঢাকার ডাক বিনোদন: আবারো জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি,সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে এমন জোরালো ইঙ্গিত মিলেছে। দীর্ঘ বিরতির পর এই সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরে ভক্তদের মধ্যেও শুরু হয়েছে নতুন আলোচনা।

২০১৫ সালে বড়পর্দায় অভিষেকের পর ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান পরীমণি। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই সিনেমায় তার গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে এই সিনেমার ‘ডানাকাটা পরী’ গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে।

এরপর ধীরে ধীরে নিজেকে গ্ল্যামারনির্ভর অভিনেত্রীর গণ্ডি থেকে বের করে অভিনয়নির্ভর শিল্পী হিসেবেও প্রতিষ্ঠিত করেন পরীমণি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ তার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়। এরপর ‘বিশ্বসুন্দরী’, ‘গুণিন’, ‘স্ফুলিঙ্গ’ এবং ‘মুখোশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।

সবশেষে তাকে বড়পর্দায় দেখা যায় ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। এরপর ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং বিভিন্ন বাস্তবতার কারণে চলচ্চিত্রে তার উপস্থিতি কিছুটা কমে যায়।

এদিকে, সম্প্রতি ‘বিশ্ব পরী দিবস’ উপলক্ষে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ পরীমণির বাসায় যান। সেখানে পরীমণি ও তার ছেলে রাজ্যকে নিয়ে কেক কাটার মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর পরীমণি নিজের ফেসবুক পোস্টে লেখেন, “সেলিব্রেটিং সামথিং বিগ! কামিং সুন!! জাজ মাল্টিমিডিয়া এক্স পরীমণি এগেইন। এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। ধারণা করা হচ্ছে, বহু বছর পর আবারো জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।

ঢাকার ডাক নিউজ/এস

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।