ফরিদগঞ্জে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে রিমন হোসেন (১৯) নামে এক যুবকের অর্থ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। রবিবার (৫জুলাই) সকাল ১০টায়, ফরিদগঞ্জের ১৬ নং রুপসা দঃ দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরমগুয়া গ্রামের নূর মোহাম্মদ পাটোয়ারী বাড়ির বাড়ির আবুল কালামের ছোট ছেলে রিমন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জানা যায় যে রবিবার সকাল ৮টার সময় ঐএলাকার মহিলা পথ দিয়ে যাওয়ার সময় গন্ধ পায়। এই ঘরের থেকে কিসের গন্ধ আসিতেছে, পরে এলাকার লোকজনকে খবর দিলে লোকজন জানালা খুলে দেখতে পায় রিমন ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে ফরিদগঞ্জ থানা পুলিশকে খবর দেয়,ফরিদগঞ্জ থানার এস আই আশরাফুল ও তার সঙ্গীয় ফোর্স এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে ফরিদগঞ্জ থানায়,ও পরে পোসমাটামের জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দিকে রিমনের মা ফাতেমা জানান আমার দুই ছেলে এ ছোট ছেলে,বড় ছেলে ডুবাই প্রবাসী, তার বাবা নেই ,আমি পরবর্তীতে বিয়ে করে ওইখানে সংসার পেতেছি। ছেলের খবর গত বৃহস্পতিবার নিয়েছিলাম এই পর্যন্ত আমি আর কিছুই জানতে পারি নাই। সে কেন আত্মহত্যা করছে তাও আমি কিছুই বলতে পারি না তবে সে কোন বিয়েশাদী ও করেনি। সে তার বাবার এই ঘরেই থাকতো।১৯বছর বয়সে তার জীবন দিতে বাধ্য হল। আমি সমাজের দায়িত্ব বান ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব সমাজ থেকে মাদক সেবন দূর করা হয়। এবং প্রত্যেকটা মায়ের বুক যেন আর খালি না হয়। অনেকেরই ধারনা রিমন নেশা করতো, ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ জানান পোস্টমর্টেম করে কোন তথ্য বা কোন অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মতামত লিখুন