খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ফরিদগঞ্জে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
ফরিদগঞ্জে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

‎চাঁদপুরের ফরিদগঞ্জে রিমন হোসেন (১৯) নামে এক যুবকের অর্থ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ  থানা পুলিশ। রবিবার  (৫জুলাই) সকাল ১০টায়, ফরিদগঞ্জের ১৬ নং রুপসা দঃ দক্ষিণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরমগুয়া গ্রামের নূর মোহাম্মদ পাটোয়ারী বাড়ির বাড়ির  আবুল কালামের ছোট ছেলে রিমন গলায় ফাঁস  দিয়ে আত্মহত্যা করেছেন। জানা যায় যে  রবিবার সকাল ৮টার সময়  ঐএলাকার  মহিলা  পথ দিয়ে যাওয়ার সময় গন্ধ পায়। এই ঘরের থেকে কিসের গন্ধ আসিতেছে, পরে এলাকার লোকজনকে খবর দিলে লোকজন  জানালা খুলে  দেখতে পায় রিমন ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে ফরিদগঞ্জ  থানা পুলিশকে খবর দেয়,ফরিদগঞ্জ  থানার এস আই আশরাফুল ও তার সঙ্গীয় ফোর্স এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে  ফরিদগঞ্জ থানায়,ও পরে পোসমাটামের জন্য চাঁদপুর সদর হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। এই দিকে রিমনের মা ফাতেমা জানান আমার দুই ছেলে এ ছোট ছেলে,বড় ছেলে ডুবাই প্রবাসী, তার বাবা নেই ,আমি পরবর্তীতে  বিয়ে করে ওইখানে সংসার পেতেছি। ছেলের  খবর গত বৃহস্পতিবার  নিয়েছিলাম এই পর্যন্ত আমি আর কিছুই জানতে পারি নাই। সে কেন  আত্মহত্যা করছে তাও আমি কিছুই বলতে পারি না তবে সে কোন বিয়েশাদী ও করেনি। সে তার বাবার এই ঘরেই থাকতো।১৯বছর বয়সে তার  জীবন দিতে  বাধ্য হল। আমি সমাজের দায়িত্ব বান ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব সমাজ থেকে মাদক সেবন দূর করা হয়। এবং  প্রত্যেকটা মায়ের বুক যেন আর খালি না হয়। অনেকেরই ধারনা রিমন নেশা করতো, ফরিদগঞ্জ থানার অফিসার ইন চার্জ  জানান পোস্টমর্টেম করে কোন তথ্য বা  কোন অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।