খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

গত ৩/ ১১/ ২০২৫ ইং তারিখে খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে প্রতিবন্ধী ভাতার আবেদন করি এবং সঠিক কাগজপত্র কর্তৃপক্ষের কাছে দাখিল করিয়া প্রতিবন্ধী ভাতা উত্তোলন করি, যা, ইতিপূর্বে কর্তৃপক্ষ যাচাই বাছাই করিয়া আমাকে প্রতিবন্ধী কোটায় নির্বাচিত করেন।

কিন্তু এলাকার কিছু দুষ্কৃতকারীরা আমার বিরুদ্ধচারণ করিয়া স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকায় ৩/৭ /২০২৬ ইং তারিখে পত্রিকাটির ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে ভুল তথ্য প্রচার করে কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত হয়। আমি প্রতিবন্ধী ভাতা কার্ড প্রাপ্তি হওয়ার পূর্বে যথাযথ দালিলিক প্রমাণ অফিসিয়াল ভাবে প্রদান করেছি। আমার আবেদনের আইডি নং ৮৫৪১১৮৩৭২৩,

আমার বিরুদ্ধে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা মিথ্যা তথ্য প্রচার করায় জোর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মোহাম্মদ আফজালাল হোসেন বিশ্বাস

পিতা গোলাম সরোয়ার বিশ্বাস মাতা হাজেরা বিবি- সাং পিপরাইল ডাক- জামিরা হাট থানা ফুলতলা জেলা খুলনা মোবাইল নাম্বার -০১৭৩৫২২৮৮৫০

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।