ছোটবেলার স্বপ্ন থেকে পেশাদার মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদের সাফল্যের গল্প।
ছোটবেলার স্বপ্ন, নিরলস পরিশ্রম ও সৃজনশীলতার সমন্বয়ে মেকআপ শিল্পে নিজের অবস্থান তৈরি করেছেন তরুণ মেকআপ আর্টিস্ট নাহিদ আহমেদ।
রূপসজ্জাকে কেবল সৌন্দর্যচর্চা নয়, বরং একজন মানুষের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব প্রকাশের শিল্প হিসেবে দেখেন তিনি। সেই বিশ্বাস থেকেই ধীরে ধীরে নিজেকে একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
নাহিদ আহমেদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নে জন্ম মালয়েশিয়ায় হলেও ছোটবেলা থেকেই ঢাকায় বড় মায়ের স্নেহে বেড়ে ওঠেন তিনি। শৈশব থেকেই সাজগোজ ও মেকআপের প্রতি ছিল তার গভীর আগ্রহ।
অন্যরা যেখানে এটিকে শখ হিসেবে দেখেছেন, সেখানে নাহিদ এটিকেই নিজের ভবিষ্যতের পেশা হিসেবে বেছে নেন। পথচলার শুরুটা সহজ ছিল না। তবে কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং নতুন নতুন কৌশল শেখার আগ্রহ তাকে ধীরে ধীরে এই অঙ্গনে দক্ষ করে তোলে। সময়ের সঙ্গে বিভিন্ন ধরনের ব্রাইডাল, ফ্যাশন ও গ্ল্যামার লুক নিয়ে কাজ করে তিনি অর্জন করেছেন অভিজ্ঞতা ও সুনাম।
বর্তমানে তিনি নিয়মিত পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। সম্প্রতি বাংলাদেশের তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট-২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন নাহিদ আহমেদ।
প্রতিযোগিতায় অংশ নিতে তমা রশিদের সঙ্গে থাইল্যান্ডে যাওয়ার কথা থাকলেও বাবার অসুস্থতার কারণে শেষ মুহূর্তে যাওয়া সম্ভব হয়নি তার। তবে দেশে অবস্থান করেই অনলাইনের মাধ্যমে প্রতিযোগিতার প্রতিটি ধাপে মেকআপ-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন তিনি।
তার পরিকল্পনা ও নির্দেশনা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়। থাইল্যান্ডে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিযোগীরাও তার মেকআপের প্রশংসা করেন।
নাহিদ আহমেদ বলেন, মেকআপ শুধু একজন মানুষকে সুন্দর দেখানোর বিষয় নয়; এটি তার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বকে নতুনভাবে উপস্থাপন করার একটি শিল্প। এই শিল্পে সফল হতে হলে কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ধারাবাহিক অনুশীলনের বিকল্প নেই।
একজন শিল্পীর শেখার কোনো শেষ নেই। প্রতিনিয়ত নতুন ট্রেন্ড, নতুন প্রযুক্তি ও নতুন কৌশল আয়ত্ত করতে হয়।
ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মেকআপ শিল্পকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরতে চান নাহিদ আহমেদ। তার প্রত্যাশা, সৃজনশীলতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশের এই শিল্পকে বিশ্বমঞ্চে আরও মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।৭



আপনার মতামত লিখুন