খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করতে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: সারাদেশে বিরাজমান অপশাসন ও দুর্নীতির জঞ্জাল দূর করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এই জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

১৬ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এফডিসি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি।

এফডিসির শিল্পী সমিতির অতীতের নির্বাচনের উদাহরণ টেনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা আগে দেখেছেন এই নির্বাচন নিয়ে কত ধরনের অনিয়ম হয়েছে। কিন্তু বর্তমান সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করতে চায়নি। সরকার চেয়েছে শিল্পীরা যাকে খুশি তাকে নির্বাচিত করবে এবং স্বাধীনভাবে ভোট দিবে। সেজন্য এবারের নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই।নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারে সরকার কঠোর ছিল। নির্বাচন যাতে সম্পূর্ণ নিরপেক্ষ হয়, সেজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করেছে।

মামলা দিয়ে নির্বাচন আটকে রাখার বিষয়ে পরিচালক সমিতির বক্তব্যের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার কাউকে আইনের আশ্রয় নিতে বারণ করতে পারে না, কারণ সরকার আইনের রক্ষক। তবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে—নিজেদের বিরুদ্ধে আপনারা মামলা করবেন কিনা!

এফডিসির উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের অর্থ খরচ করে। সেই অর্থ আবার কীভাবে ফেরত আসবে, তা নিয়ে আপনাদেরও ভাবতে হবে। আমরা জনগণের টাকার রক্ষক। বিগত সরকারের মতো ইচ্ছেমতো খরচ করে দেউলিয়া হয়ে জনগণকে অবজ্ঞা করতে পারব না। এই প্রসঙ্গে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলের উদাহরণ টেনে তিনি বলেন, ৪৭ কোটি টাকা দিয়ে ফিফার কাছ থেকে স্বত্ব কিনে বিটিভি বিশ্বকাপ ফুটবল খেলা দেখিয়েছে। যার ফলে এ পর্যন্ত ৪৪ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এটিকে একটি ‘বিরল ঘটনা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে এর আগে এমন উদাহরণ আর তৈরি হয়নি। বিগত ফ্যাসীবাদী সরকার আগের বিশ্বকাপ ফুটবল খেলা দেখাতে গিয়ে জনগণের প্রায় ১০০ কোটি টাকা লোপাট করেছিল।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে চলচ্চিত্র নির্মাণ করা যায় কি না, সে বিষয়ে সরকার গুরুত্বের সাথে চিন্তা-ভাবনা করছে। চলচ্চিত্র শিল্পকে আগের গৌরবময় অবস্থায় ফিরিয়ে আনতে এফডিসির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং সরকার এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পী ইথুন বাবু, জাসাসের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সভাপতি সামছুল আলম এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী প্রমুখ।সভার শুরুতে নবনির্বাচিত শিল্পীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। অনুষ্ঠান শেষে শিল্পীদের পক্ষ থেকে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ঢাকার ডাক নিউজ/এস

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।