খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রবাসীদের হয়রানিমুক্ত বিমান ভ্রমণ সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
প্রবাসীদের হয়রানিমুক্ত বিমান ভ্রমণ সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বিশেষ প্রতিনিধি: প্রবাসী মন্ত্রণালয় প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার। একইসঙ্গে বিমানবন্দরে তাদের অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ।

২১ জুলাই মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘প্রবাসী কার্ড’ উদ্যোগ বাস্তবায়নে বিমানবন্দর সম্পর্কিত সংস্থাগুলোর করণীয় নিয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্বকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের প্রবাসী ভাইদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা উদ্যোগ নিয়েছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমান ভ্রমণ আরো সুবিধাজনক ও হয়রানিমুক্ত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

আমরা প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমান ভ্রমণ সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।যাত্রীদের সুবিধার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কার্ড কর্মসূচির আওতায় প্রবাসীদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সরকার প্রবাসী কার্ডধারীদের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত হোটেল ও মোটেলগুলোতে বিশেষ ছাড় দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।সভায় জানানো হয়, বর্তমান সরকারের চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমে এই সকল বিশেষ সুবিধা পাওয়া যাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসী কার্ডের কার্যকর বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমানবন্দর সম্পর্কিত সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার রূপরেখা তুলে ধরেন।প্রবাসী কার্ড উদ্যোগটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ছিল। এর লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রাপ্তি সহজ করা এবং তাদের বিশেষ সুবিধা দেওয়া।

সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য প্রধানমন্ত্রীর বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং তাদের অধীনস্থ দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

ঢাকার ডাক নিউজ/এস

 

 

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।