খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সরকার টেকসই ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
সরকার টেকসই ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে

বিশেষ প্রতিনিধি: ৩০ জুলাই বৃহস্পতিবার সেতু ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১৭তম বোর্ড সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান শেখ রবিউল আলম, এমপি। সভায় বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ সশরীরে উপস্থিত এবং জুম অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থেকে বিভিন্ন প্রস্তাবনার ওপর মতামত প্রদান করেন।

সভার সূচনায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বোর্ডের আলোচ্যসূচি ও পূর্ববর্তী সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে তুলে ধরেন। সভায় আলোচনা ও পর্যালোচনার পর নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়:

০১। পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি উৎপাদনের লক্ষ্যে যমুনা সেতু সাইটে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL)-কে সোলার প্যানেল স্থাপনের জন্য ১২০ একর জমি ইজারা প্রদানের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই জমিতে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

০২। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকার সুসংহত করতে পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান পুনর্বাসন নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

০৩। বর্তমান সরকারের সবুজ কর্মসংস্থানের উদ্যোগ হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কার্যপরিধিতে সোলার প্যানেল স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত হয় এবং এ বিষয়ে মাস্টারপ্ল্যান করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

০৪। উত্তরার দিয়াবাড়িতে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা সংক্রান্ত চুক্তি পুনঃবহালের প্রস্তাব গৃহীত হয়।

০৫। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর অধীনে বৃহত্তর স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন, গবেষণার জন্য সেন্টার ফর ব্রিজ রিসার্চ এন্ড ট্রেনিং (CBRT) স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

০৬। ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিধিমালা, ২০১০’-এর আওতায় কল্যাণমূলক সুবিধার ধরণ স্পষ্টীকরণে ‘বার্ষিক বৃত্তি প্রদান’-এর পরিবর্তে ‘বার্ষিক শিক্ষা অনুদান সহায়তা’ শব্দটি প্রতিস্থাপনের অনুমোদন দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার টেকসই ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বোর্ডের গৃহীত সকল সিদ্ধান্তের দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়ন সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্তৃপক্ষকে নিষ্ঠার সাথে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

ঢাকার ডাক নিউজ

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।