শায়েস্তাগঞ্জে শৈলজুড়া গ্রামে দুই ভাই এক সাথে পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টা দিকে এ দুর্ঘটনাটি ঘটে । নিহত দুই শিশু হলো ব্রামণডুরা ইউনিয়নের শৈল জুড়া গ্রামের মধু সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) ও সৌরভ সরকার (৬)। শ্রাবণ সরকার পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সকালে খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পানিতে পড়ে যায় দুই ভাই । তাদেরকে অনেক খোজাখুজি করার পর শেষ পর্যায়ে স্বজন ও নিকটবর্তী বাড়ির লোকজন পুকুরে পানিতে ভেসে দেখতে পেয়ে দ্রুত পানি থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে পরীক্ষা -নিরীক্ষা করে দেখে দুই শিশু মৃত্যু ঘোষণা করেন । এ দুই শিশু মর্মান্তিক মৃত্যু খবর শুনে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সেখানে যায়



আপনার মতামত লিখুন