খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরদীতে জামায়াতের গণমিছিল

আঃ কুদ্দুস
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মনোহরদীতে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নরসিংদীর মনোহরদীতে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা শাখা। শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় মনোহরদী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা দক্ষিণ শাখার আমির মাওলানা মোহাম্মদ. ছানা উল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরদী উপজেলা উত্তর শাখার আমির মাওলানা মো. ইকবাল হোসাইন, উপজেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মো. মনির উদ্দিন আল আজহারী, মনোহরদী পৌরসভার আমির মো. আসাদুজ্জামান নূর এবং সুকুন্দী ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ আল-আমিন ফরায়েজী। সমাবেশ পরিচালনা করেন মনোহরদী উপজেলা দক্ষিণ শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন। সমাবেশ শেষে মাওলানা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়নে জুলাই সনদের বিষয়গুলো কার্যকর করা প্রয়োজন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায় অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ কয়েক হাজার লোক অংশগ্রহণ করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।