খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

সিলেট ব্যুরো
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

ইলেকট্রনিক্স মিডিয়া (ইমজা), সিলেট এর সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এনটিভির সিনিয়র ক্যামেরা পার্সন আনিস রহমান বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুবশক্তি তৈরি করতে কাজ করছে দেশ যুব সংগঠন। সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সিলেটের সর্বজন পরিচিত দেশ যুব সংগঠন কাজ করছে মানব সেবায়। দক্ষ যুবশক্তি গড়ে তোলে প্রশিক্ষণের মাধ্যমে সমাজ সচেতনতায় উদ্বুদ্ধ করছে যুবসমাজকে। দীর্ঘদিন থেকে নেশামুক্ত সমাজ গঠন ও যুব সমাজের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সমাজ সচেতনতা, দক্ষতা প্রশিক্ষণ, বৃক্ষরোপণ সাংস্কৃতিক কর্মী সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, ছিনতাই, ধর্ষণ ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদী নাটক মঞ্চস্থ। যুব সমাজকে কর্মমুখী করতে প্রচেষ্টা করছে দেশ যুব সংগঠন,সিলেট।

দুইদিন ব্যাপী মা ও শিশুর যত্নবান গর্ভকালীন মায়ের যত্ন নেয়ার উপর দু’দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভায় শনিবার বিকেল ৫টায় সিলেট নজরুল একাডেমীর হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দেশ যুব সংগঠনের সভাপতি ও অভিনয়শিল্পী মো: কামাল এর সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা রুনা সুলতানা সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের মোগলা বাজার, জাহানপুরে সৈয়দা হাসিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ভূমি দাতা, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান, সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া,
প্রধান বক্তা ছিলেন, সপ্তাহিক আলোর অন্বেষণ পত্রিকার প্রধান সম্পাদক কবি সাজন আহমদ সাজু,
নাট্যকার ও কবি সুয়েজ হোসেন।

বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এইচ এম হাফিজ, সংগঠনের সদস্য শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রশিক্ষণার্থী, রোকসানা, ফারজানা আক্তার রিয়া, মোশাররফ হোসেন, তনুশ্রী সেন মুন, পঙ্কজ , শান্ত, বন্যা, রায়হান, মিঠু, উজ্জ্বল মালাকার।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন কাজিম আহমদ, গীতা পাঠ করেন সংগঠনের সদস্য ও ডান্স প্রশিক্ষক জ্যোতি বিশ্বাস তুষ্টি।
দুটি হাত বাড়িয়ে দাও এগিয়ে নিয়ে যায় দেশকে,, এ স্লোগানকে সামনে রেখে ২০১২ সাল থেকে করুণা মহামারী বন্যা সহ দুর্যোগ মোকাবেলায় সিলেটের মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি। সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পেয়েছে জেলার যুব শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে সম্মাননা। এই সংগঠনের সভাপতি মোঃ কামাল যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটে কর্তৃক জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে ভূষিত ।

উল্লেখ্য, সংগঠনটি কাজ করছে বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রথা সামাজিক ব্যাধি হিসেবে সামাজিক আন্দোলনে উদ্বুদ্ধকরন, স্বেচ্ছায় রক্তদান, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, স্বাস্থ্য বিভাগের চিকিৎসা সেবায় মানবিকতার বিষয়ে উদ্বুদ্ধকরণ। বিভিন্ন প্রকার রোগ থেকে বেঁচে থাকার বিষয়ের সচেতনতা সৃষ্টিতে রাখছে শহর,পাড়া ও মহল্লায় মানব সেবায় ভূমিকা
সামাজিক অঙ্গনে সুপরিচিত দেশ যুব সংগঠন, সিলেট যুব ওক্রীড়া মন্ত্রণালয় করতে নিবন্ধনকৃত যার নং (০১২৫/২০২৩)।

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের শুভসূচনা

ঢাকার ডাক স্পোর্টস: ক্যারিয়ারে প্রথমবার ওয়েম্বলিতে খেলতে নেমে প্রতিপক্ষের উপহার পেয়ে দ্বিতীয় মিনিটেই গোল করলেন লামিন ইয়ামাল। অবশ্য প্রথমার্ধেই চার মিনিটের এক ঝড়ে দুই গোল করে পাল্টা জবাব দিল ইংল্যান্ড। দুই বদলি খেলোয়াড়ের গোলে জিতে নেশন্স লিগ অভিযান শুরু করল স্পেন।প্রথম ম্যাচ খেলতে নেমে শনিবার রাতে ৩-২ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইয়ামালের গোলে পিছিয়ে পড়া ইংল্যান্ডকে সমতায় ফেরান অ্যান্থনি গর্ডন। একটু পর স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তার ওই পেনাল্টি মিসের হতাশা। একসঙ্গে বদলি নেমে স্পেনের পরের দুটি গোল করেন অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল স্পেন। সবশেষ হারের তেতো স্বাদ পায় তারা ২০২৪ সালের মার্চে, কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের সবশেষ হার তো সেই ২০২৩ সালের মার্চে, ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে। এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখল ও আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য স্পেনের ১৫ শটের পাঁচটি ছিল লক্ষ্যে, আর ইংল্যান্ডের ১৩ শটের পাঁচটি লক্ষ্য ছিল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। দলটির ডিফেন্ডার মার্ক গেয়ি নিজেদের বক্সের বাইরে বল পেয়ে বিপদমুক্ত না করে গোলরক্ষকের দিকে ঘুরে দাঁড়ান। ঠিক তার পেছনেই যে ইয়ামাল ওত পেতে আছেন, সেদিকে যেন খেয়ালই করেননি তিনি। প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শট নেন ১৯ বছর বয়সি খেলোয়াড়। বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

ইয়ামালের দ্বিতীয় মিনিটের গোলটি ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে কোনো দলের তৃতীয় দ্রুততম। অষ্টম মিনিটে ইংল্যান্ডের জালে বল জড়ায় আবার। ফাবিয়া রুইসের ক্রসে বক্সে প্রথম স্পর্শে ভলিতে লক্ষ্যভেদ করেন বিশ্বকাপ ফাইনালে বদলি নেমে একমাত্র গোলটি করা ফেররান তরেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি।

ষোড়শ মিনিটে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ হাতছাড়া করেন তরেস। ইয়ামালের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। পিএসজি স্ট্রাইকারের প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন জেমস ট্র্যাফোর্ড।২৭তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেন তরেস। রদ্রির পাস ধরে বক্সে ঢুকে পড়েন তিনি, এবারও সামনে ছিল কেবল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন বার্সেলোনার সাবেক এই খেলোয়াড়।

ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে শুরু থেকে সবচেয়ে উজ্জ্বল ছিলেন যিনি, সেই গর্ডন সমতা টানেন ৩৬তম মিনিটে। নিজেদের অর্ধে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যামের উদ্দেশ্যে বল বাড়িয়ে এগিয়ে যান তিনি। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের ফিরতি পাস ধরে বক্সের বাইরে থেকে শটে উনাই সিমনকে পরাস্ত করেন বার্সেলোনার উইঙ্গার।

৪০তম মিনিটে ডিফেন্ডার মার্ক কুকুরেইয়ার ভুলে দ্বিতীয় গোল হজম করে স্পেন। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে নিকো ও’রাইলির দারুণ ক্রসে বক্সে হেড করেন কেইন, আটকানোর চেষ্টায় পা বাড়ান কুকুরেইয়া, তার ঊরুতে পড়ে বল জালে জড়ায়।বিশ্বকাপে আট ম্যাচে স্রেফ একটি গোল হজম করে স্পেন, আর এখানে চার মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে বেলিংহ্যামকে বক্সে রদ্রি ফাউল করলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু কেইনের স্পট কিক ক্রসবারে লেগে ফিরে আসে। শট নেওয়ার মুহূর্তে কিছুটা পা পিছলে যায় ইংল্যান্ড অধিনায়কের।

৫৫তম মিনিটে নিকো উইলিয়ামস ও তরেসকে তুলে বায়েনা ও ওইয়ারসাবালকে নামান স্পেন কোচ।মাঠে নামার চার মিনিট পরই দলকে সমতায় ফেরান বায়েনা। ডান দিক থেকে দানি ওলমোর পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।৭৪তম মিনিটে দলের পরের গোলেও জড়িয়ে আছে বায়েনার নাম। তার পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল।

৪৭তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সি ক্রোয়াট অধিনায়ক লুকা মদ্রিচ। ৫৪তম মিনিটে কারাবেকের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৭৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন মারিও পাসালিচ।