খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান বাউবি উপাচার্যের

মোঃ মনিরুজ্জামান
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান বাউবি উপাচার্যের

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করতে হলে আইনের শাসন, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।” তরুণ প্রজন্মকে প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সততা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে দেশ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
​সভায় বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
​মুখ্য আলোচকের বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো: লুৎফর রহমান বলেন, জুলাইয়ের অভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকের অপশাসন ও শোষণের বিরুদ্ধে সঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ চালিয়ে যেতে হবে।
​এছাড়া সভায় সামাজিক বিজ্ঞান ডিন অধ্যাপক তানভীর আহসান, অন্যান্য শিক্ষক-কর্মকর্তা এবং বাউবির আইনের শিক্ষার্থী ও ‘জুলাই যোদ্ধা’ মোদাচ্ছির হোসেন বক্তব্য রাখেন।
​আলোচনা সভার আগে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ‘জুলাই জাগরণী স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সাথে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে গ্রাফিতি, ফেস্টুন ও ব্যানার প্রদর্শনীর আয়োজন করা হয়।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।