খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মিনিস্টার চাকরি দিচ্ছে, নেবে ১০০ জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
মিনিস্টার চাকরি দিচ্ছে, নেবে ১০০ জন

চাকরি দিচ্ছে মিনিস্টার, নেবে ১০০ জন

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: সেলস এক্সিকিউটিভ/সেলস অফিসার, ১০০ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এসএসসি/এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। দেশের যেকোনো স্থানে চাকরি করার আগ্রহ থাকতে হবে।

বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। সেইসঙ্গে টি/এ, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস এবং আরো অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুযায়ী দেয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: আগামী ১ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।