খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সুপার শপ মীনা বাজার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৩:৫২ অপরাহ্ণ
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সুপার শপ মীনা বাজার

অভিজ্ঞতা ছাড়াই ১২০ জনকে চাকরি দেবে মীনা বাজার

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সুপার শপ মীনা বাজার। বেতন ছাড়াও আছে নানা সুযোগ-সুবিধা। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: সেলসম্যান/ ক্যাশিয়ার, ১২০টি।

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে। তবে অভিজ্ঞতার দরকার নেই। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।বয়সসীমা ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল ঢাকার গুলশানে।

বেতন: মাসিক বেতন ৯,০০০ -১২,০০০ টাকা করে দেয়া হবে। এ ছাড়া প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব ভাতা, উত্তম কর্ম পরিবেশ দেয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: আগামী ২৮ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।