খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুর জেলা পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
চাঁদপুর জেলা পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম সম্পন্ন

“সেবার ব্রতে চাকরি” — এই শ্লোগানে আজ ২৯ জুন, ২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তৃতীয় দিনের কার্যক্রমে পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের মুখাবয়ব শনাক্তকরণ (Face Detection) প্রক্রিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ডাটা সংরক্ষণ করা হয়।

তৃতীয় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর।

 

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ মোঃ নাছির, পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা এবং মোঃ রিফাত বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

 

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর; মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর; মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর; মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পার্বত্য রাঙ্গামাটি; মোঃ ইমতিয়াজ আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনী এবং ডাঃ বিউটি রানী সরকার, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য অফিস, চাঁদপুর।

 

এসময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।

 

তৃতীয় দিনের কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে Physical Endurance Test-এ যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার ফি প্রদান এবং অনলাইন হতে প্রবেশপত্র সংগ্রহ নির্দেশিকা সংক্রান্তে ব্রিফিং করেন। এ সময় তিনি প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতিতে প্রবেশপত্র সংগ্রহ করারন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।